শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুনামগঞ্জে ছাতকে মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ ২ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ pm
সুনামগঞ্জে ছাতকে মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ ২ জনের কারাদণ্ড

মোঃ মোশফিকুর রহমান স্বপন 
সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ছাতকে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ছাতক উপজেলার মুক্তিরগাঁও, নোয়ারাই, ইসলামপুর ও সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ছাতক, মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ফজর আলী (৫৮) ও স্বপন দেব নাথ (২৯) নামে দুই ব্যক্তিকে গাঁজা সেবনের অপরাধে আটক করা হয়। ফজর আলী ছাতক উপজেলার নোয়ারাই, ইসলামপুর এলাকার মৃত আবলুছ আলীর ছেলে। অপরদিকে স্বপন দেব নাথ ছাতক উপজেলার জয়নগর এলাকার মলিন্দ্র দেব নাথের ছেলে।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ২৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই সম্পূর্ণ ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে মোবাইল কোর্টের নির্দেশে তাদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!