শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে আসির, শেষ পর্যন্ত ওসি’র কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ pm
২৯
হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে আসির, শেষ পর্যন্ত ওসি’র কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

মোঃ মোশফিকুর রহমান স্বপন 
সুনামগঞ্জ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসির মিয়া পালিয়ে যান। পরে স্থানীয় আত্মীয়-স্বজনের সহায়তায় তাকে আটক করা হলেও সেখান থেকে আবারও তাকে ছিনিয়ে নেওয়া হয়।
আসির মিয়া হ্যান্ডকাপ হাতে নিয়েই লাইভ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় চলে। 
 বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশন, ডিবি পুলিশের সদস্য এবং সদর থানার এসআই জহির হোসেন অংশ নেন।

অভিযানের একপর্যায়ে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে আসির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার পর আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি প্রচার করেন বলেও জানা গেছে। এ ঘটনায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

গ্রেপ্তারের পর তাকে শান্তিগঞ্জ থানার হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং পুলিশের হেফাজত থেকে পালানোর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!