বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালিয়াকৈরে ঘড়-বাড়ি আগুনে পুড়ে দুই পরিবার নিঃস্ব।

নুরুল ইসলাম নাহিদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ pm
কালিয়াকৈরে ঘড়-বাড়ি আগুনে পুড়ে দুই পরিবার নিঃস্ব।
আগুনে পুড়ে দুই পরিমাণ নিঃস্ব।,

প্রতিনিধি :নুরুল ইসলাম নাহিদ

কালিয়াকৈর, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে গেছে। এতে পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ২ আগস্ট রাত ১১টার দিকে গ্রামের রাধাবল্লভ ও অর্জুন মাল-এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবার দুটি সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি সহায়তার জন্য প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন।

বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের তাৎক্ষণিকভাবে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আরও সহযোগিতা পাওয়ার জন্য প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!