বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে জমি বিরোধে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা, নিরাপত্তাহীনতার অভিযোগ

মোঃএমরুল ইসলাম
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ pm
মনোহরদীতে জমি বিরোধে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা, নিরাপত্তাহীনতার অভিযোগ

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের মামলা করার অভিযোগ পাওয়া গেছে। মামলায় বড় ভাইয়ের স্ত্রী ও পুত্রবধূকেও আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ নান্নু মিয়া তার বড় ভাই মোহাম্মদ তোতা মিয়া, ভাবি তাজমহল ও পুত্রবধূ শারমিন আক্তারকে আসামি করে আদালতে মামলা করেন।

ভুক্তভোগী তোতা মিয়ার অভিযোগ,দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি সেখানে ঘর নির্মাণের উদ্যোগ নিলে তার ছোট ভাইয়ের পক্ষ থেকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ নান্নু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ভুক্তভোগী তোতা মিয়া ও তার পরিবার জমি বিরোধের বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগতভাবে সমাধানের দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!