বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

মোঃ রাশেদ মিয়া
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ pm
১৬
সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

‎বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ উদ্দিন মিঠুর বিরুদ্ধে পরীক্ষার ফি আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মাসে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বা এ-সংক্রান্ত কোনো অর্থ আদায়ের বিধান নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী, সব ধরনের মূল্যায়ন ও পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হওয়ার কথা।

‎অভিযোগে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা, তৃতীয় শ্রেণিতে ৩০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণিতে ৫০ টাকা করে পরীক্ষার ফি নেওয়া হয়েছে। এছাড়া তৃতীয় প্রান্তিক মূল্যায়নেও ফি আদায়ের অভিযোগ রয়েছে। একই সঙ্গে বহিরাগত শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং পঞ্চম শ্রেণির সনদপত্র দিতে ১০০ টাকা করে আদায়ের অভিযোগও করেছেন অভিভাবকরা।

‎তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক রইছ উদ্দিন মিঠু বলেন, সরকারি বরাদ্দ কম থাকায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হয়েছে।

‎এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!