বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম গুঁড়িয়ে দিল প্রশাসন।

মোঃ মহিন উদ্দিন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ pm
শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম গুঁড়িয়ে দিল প্রশাসন।

গাজীপুর থেকে রিপোর্টার মোঃ

মহিন উদ্দিন

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বরমী এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শীতলক্ষ্যা নদীর বিভিন্ন স্থান থেকে অনুমোদন ছাড়াই ড্রেজার ও অন্যান্য সরঞ্জামের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীর ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি নদীর স্বাভাবিক গতিপথ ও তীরবর্তী এলাকায় ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছিল।

অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে শ্রীপুর উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে থাকা অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় নদী থেকে বালু উত্তোলন করা না যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!