কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ আল আমীন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মো. জামিলুল হক পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল কুদ্দুছ ও কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোশারফ হোসেন মিয়ার নির্দেশনায় পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, ৩ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের হযরতপুর গরুর হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আল আমীনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমীন মানিকগঞ্জের সিংগাইর থানার জায়গীর ধল্লা এলাকার মোঃ মুসলিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
অভিযানে এসআই আবু হান্নান, এসআই মোঃ মাসুদুর রহমান, এএসআই আল আমিন, এএসআই মোঃ মাহবুবুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।