সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের সুইজগেট খালাসী ডাঙ্গীর রাব্বি খালাসী (২৪)
নামের এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পুলিশ রাব্বির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
মৃত রাব্বি ওই একালার মোয়াজ্জেম খালাসীর ছেলে।
নিহতের মা লিপি বেগম জানিয়েছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। রাব্বির স্ত্রী ও ৩ বছরের একটা পুত্র সন্তান রয়েছে। রাব্বি গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে নাই।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে একটা নির্জন স্থানে গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে থানার এএসআই আসাদুজ্জামান রিপন
ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত রাব্বি মাদকাসক্ত ছিলেন। রাব্বির পিতা মোয়াজ্জেম খালাসী একাধিকবার তার সন্তান মাদকাসক্ত বলে আমাদের জানিয়েছেন। মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।