বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনিরামপুরে হাতকড়া পরা অবস্থায় আসামীর দৌড়ে পালানোর চেষ্টা, পিছু নিয়ে ধরলেন এসআই ওবায়দুর।

মোঃ জাহিদুর রহমান
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ am
মনিরামপুরে হাতকড়া পরা অবস্থায় আসামীর দৌড়ে পালানোর চেষ্টা, পিছু নিয়ে ধরলেন এসআই ওবায়দুর।

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-

মনিরামপুর উপজেলাতে মসজিদের ইমামের মোটরসাইকেল ছিনতাই ও মারপিটের অভিযোগে

কুন্তল বিশ্বাসকে আটক করে থানাতে আনার পথিমধ্যে ২ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় মনিরামপুর বাজারের গার্মেন্টস পট্টি এলাকাতে পুলিশের গাড়ি পৌঁছানোর পর বাজারের যানজটে পুলিশের গাড়ি আটকে থাকায় আটককৃত কুন্তল বিশ্বাস গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে এ সময় এস আই ওবায়দুর রহমান আসামীর পেছনে ধাওয়া করে যানজট এবং পথচারীদের ভিড়ের মধ্যেও পুনরায় আসামীকে আটক করে।শত চেষ্টা করেও এসআই ওবাইদুরের চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে পারেনি আসামী কুন্তল বিশ্বাস।আসামীকে পুনরায় আটকের সময় আসামি এবং এস আই ওবায়দুরের সাথে ব্যাপক ধস্তা ধস্তি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মসজিদের ইমাম ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যাওয়ার পথে তার উপর হামলার ঘটনা ঘটে, এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারীদের মোবাইল ফোন এবং অস্ত্র উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় কুন্তল বিশ্বাস সহ আরও কয়েকজনের নামে জড়িত থাকার অভিযোগ ওঠে। উক্ত অভিযোগের সূত্র ধরে ২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুন্তল বিশ্বাসকে আটক করা হয়।

আটক করে থানায় আনার পথিমধ্যে বাজারের তীব্র যানজটের গাড়ি আটকে থাকার সুযোগে হাতকড়া পরা অবস্থায় আসামী কুন্তল বিশ্বাস গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ায়ে পালানোর সময় এসআই ওবায়দুর রহমান সঙ্গে সঙ্গে আসামীর পেছনে ধাওয়া দিয়ে জেলা অডিটোরিয়ামের সামনে তাকে ঝাফটে ধরে গ্রেফতার করে।এ সময় পুলিশের অন্যান্য সদস্যরা আসলে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এসআই ওবায়দুর রহমান বলেন, মসজিদের ইমাম পুলিশের সম্মান রক্ষায় ও দায়িত্বশীলতার জন্য তাৎক্ষণিকভাবে আসামীর পিছু নিয়েছি বিধায় আসামিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!