বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মোঃমিজানুর রহমান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ pm
বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় জড়ো হন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বুধবার বিকাল ৫ টায় বাকেরগঞ্জ বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

পৌর বিএনপি'র সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক সংসদ সদস্য আবুল হোসেন খান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহিন তালুকদার শাহিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, বিএনপি নেতা হারুন সিকদার, মিজানুর রহমান চুন্নু, জিয়াউল আহসান জুয়েল, নাসির হাওলাদার, উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ন-আহবায়ক কামরুল হুদা সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার,সোহেল ফরাজী। উপজেলা শ্রমিক দলের আহবায়ক শাহআলম মৃধা, সদস্য সচিব আমির হোসেন দুলাল প্রমূখ।

সমাবেশ শেষে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!