বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালিয়াকৈরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল।

নুরুল ইসলাম নাহিদ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ pm
কালিয়াকৈরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল।
ঝটিকা মিছিল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১ থেকে ১৪০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি কিছুক্ষণ মহাসড়কে প্রদক্ষিণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটির নেতৃত্বে ছিলেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভা ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর-প্যানেল মেয়র খাত্তাব মোল্লা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী ও অনুসারী মিছিলে অংশ নেন বলে সূত্রটি জানায়। মিছিল থেকে শেখ হাসিনার আগমনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলেও জানা গেছে।

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন তারি বার্তা দিয়ে গেলেন কালিয়াকৈর এর আওয়ামী লীগ নেতাকর্মীরা।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মহাসড়কের ডিভাইডার পার হয়ে দ্রুত সরে যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ডিভাইডার পার হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!