শরীয়তপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় মোঃ আজগর কাজীর নেতৃত্বে রুদ্রকর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে আয়োজিত জনসভায় রুদ্রকর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং জাজিরা ১ আসনের সংসদ সদস্য মোঃ সাঈদ আহমেদ আসলাম এমপি মহোদয়।প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু প্রশাসক জেলা পরিষদ শরীয়তপুর সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোঃ আব্দুস সালাম সহ-সভাপতি জেলা বিএনপি
রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগর কাজীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় যোগ দেন। এ সময় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর চৌকিদার সাধারণ সম্পাদক রুদ্রকর ইউনিয়ন বিএনপি মোঃ জুয়েল মৃধা সভাপতি শরীয়তপুর সদর উপজেলা শ্রমিক দল মোঃ এমদাদুল হক ঢালি সভাপতি রুদ্রকর ইউনিয়ন যুবদল। মোঃ জামাল সরদার যুগ্ন সাধারন সম্পাদক রুদ্রকর ইউনিয়ন যুবদল মোঃ বোরহান উদ্দিন সদর উপজেলা যুবদল মোঃ জসিম চৌকিদার রুদ্রকর ইউনিয়ন যুব মোঃ তুহিন সদর উপজেলা শ্রমিক দল মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া সহ সাংগঠনিক সম্পাদক রুদ্রকার ইউনিয়ন যুবদল মোঃ হান্নান রুদ্রফল ইউনিয়ন যুবদল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলটি রুদ্রকর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে গিয়ে সমবেত হয়। এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগর কাজী বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও দলীয় যেকোনো কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।