বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে সার বিক্রিতে অনিয়ম: দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা, জব্দ সার বিক্রি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ pm
শিবগঞ্জে সার বিক্রিতে অনিয়ম: দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা, জব্দ সার বিক্রি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড় বাজারে উচ্চ মূল্যে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন এবং এতে সহায়তা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়:

* মেসার্স আনারুল ট্রেডার্স (প্রো. ইসমাইল হোসেন, লাইসেন্স নং- ৪৩০): অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে এই প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানটি থেকে ২৫ বস্তা সার জব্দ করে তা বিক্রি করে অর্জিত ২৯,২৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

* মেসার্স মাসুদ ট্রেডার্স (প্রো. জাহাঙ্গীর, লাইসেন্স নং- ২২৬): একই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার বিক্রির ১০,৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, সারের বাজার স্থিতিশীল রাখা ও কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানের পর স্থানীয় কৃষক ও সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!