বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাগেরহাট কচুয়ায় নবাগত ইউ এন ও এর সাথে সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত

রাসেল শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ pm
বাগেরহাট কচুয়ায় নবাগত ইউ এন ও এর সাথে সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা ও  মতবিনিময় অনুষ্ঠিত

বাগেরহাটের কচুয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় কচুয়া প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ নবাগত ইউএনও-আমির সালমান রনি কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগতম জানান। পরবর্তীতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির সালমান রনি কচুয়া উপজেলায় যোগদান করেন। গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ইউ এন ও পদে কচুয়া উপজেলায় যোগদানের পূর্বে তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সহকারী ভূমি কমিশনার হিসাবে দায়িত্ব পালন করতেন। তাঁর নিজ বাড়ি কিশোরগঞ্জে। তিনি ৩৮ তম বিসিএস পরীক্ষায় পাস করে চাকরি করছেন।

মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির সালমান রনি বলেন, "উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক রক্ষা করা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম ও সমস্যাগুলো তুলে ধরে প্রশাসনিক কাজে সহযোগিতার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।" তিনি কচুয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সব ধরনের সামাজিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

এ সময় কচুয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা ও স্থানীয় সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। সাংবাদিকরা উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন , সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক সুর্য চক্রবর্তী, সাংবাদিক সোসাইটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, সাংবাদিক সিকদার ছাইদুল ইসলাম,সিকদার ময়নুল ইসলাম, মো: রাকিবুল ইসলাম, খান সুমন, রাসেল শেখ, মুন্না শেখ ও ইমরান সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!