বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জয়দেবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ pm
জয়দেবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ তাশরীফুল ইসলাম (৪৩০০০৮৮), সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তকে সর্বমোট ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মর্তুজা, কৃষি বিপণন অফিসার, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন সুমন চন্দ্র দাস।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারব্যবস্থা নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!