বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ pm
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্টক রেজিস্টারে উল্লেখিত মজুদের পরিমাণের সঙ্গে বাস্তব মজুদের অসঙ্গতি পাওয়ায় দুই সার ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জনাব আল-আমিন হালদার (১৯১১৫), সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয়। স্টক রেজিস্টারে প্রদর্শিত মজুদের তুলনায় বাস্তবে অধিক পরিমাণ সার মজুদ রাখার প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে প্রকাশ ট্রেডার্সের নির্মল দাস (৬০), পিতা: অমূল্য কৃষ্ণ দাস-কে ১ লাখ টাকা এবং মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূইয়া (৩৪), পিতা: মৃত আব্দুল কাসেম-কে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে মোট ২টি মামলায় সর্বমোট ২,০০,০০০ (দুই লাখ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ অভিযানে কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি। রাষ্ট্রের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র, এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, কৃষি উপকরণ ও অত্যাবশ্যকীয় পণ্যের বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!