বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুর রদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি উদ্যোগে

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ pm
১৬
শরীয়তপুর  রদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি উদ্যোগে

শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে রুদ্রকর ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল

শরীয়তপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে আয়োজিত আলোচনা সভা ও সমাবেশে রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজগর কাজীর উদ্যোগে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন নেতাকর্মীরা।

মিছিলটি রুদ্রকর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এসে যোগ দেয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাঈদ আহমেদ আসলাম। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসির উদ্দিন কালু, প্রশাসক, জেলা পরিষদ, শরীয়তপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ আব্দুস সালাম, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম কাসেম, মো. মোফাজ্জেল ফকির, মো. আবুল হোসেন সরদার, মো. আব্দুল মান্নান মাদবর, মো. হারুন অর রশিদসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মো. আব্দুল জব্বার খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল খান, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বাদল বেপারী, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল হক মোল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব মোরশেদ টিপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজগর কাজীর নেতৃত্বে মিছিলে রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌকিদার, রুদ্রকর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. এমদাদুল হক ঢালি, যুবদল নেতা মো. জসিম চৌকিদার, মো. আফজাল হোসেন, মো. হান্নান, মো. জামাল সরদার, রুদ্রকর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় রুদ্রকর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এছাড়া সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জুয়েল মিধা এবং আংগারিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাবুল সরদারসহ দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!