মো এনামুল হক
গাইবান্ধা জেলা :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও গাইবান্ধা বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব সাজাদুর রহমান সাজু।
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজের প্রিয় জন্মভূমি ও নির্বাচনী এলাকা গোবিন্দগঞ্জে সফরে আসেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। এ উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির প্রথম সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।