বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ pm
২৩২
সাভারে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশ তাদের পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল কলমা এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাগর মিয়া (২৭) এবং মো. বাবুল সরকার (৫৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ সাগর মিয়া ঢাকার আশুলিয়া থানার বাসাইদ ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মান্নান মিয়ার ছেলে এবং অপর গ্রেপ্তার বাবুল সরকার একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোঃ সাগর মিয়ার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা ও একটি অন্যান্য মামলা রয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে মোট দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে মোঃ বাবুল সরকারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারের পর দুই আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!