মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ফেনসিডিল সদৃশ স্কফ সিরাপ ও ভারতীয় ট্রাকের টায়ার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ pm
১৩
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ফেনসিডিল সদৃশ স্কফ সিরাপ ও ভারতীয় ট্রাকের টায়ার জব্দ

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ভারতীয় নেশাজাতীয় স্কফ (Eskuf) সিরাপ, একটি বাইসাইকেল এবং ভারতীয় ট্রাকের টায়ার উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল এই অভিযান দুটি পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কফ সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

পরবর্তীতে একই টহল দল ভোর ৫:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে সোনাপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ২টি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করে।

উদ্ধারকৃত মাদক ও চোরাই মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪৯ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!