বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল শামীম আহম্মেদের মৃত্যু

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ am
কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল শামীম আহম্মেদের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কনস্টেবল শামীম আহম্মেদ কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর ২০২৬) কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কনস্টেবল শামীম আহম্মেদ। পরে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের মৃত্যুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় বলা হয়, শামীম আহ্ম্মেদ ছিলেন একজন দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ ও সহকর্মীবান্ধব পুলিশ সদস্য। তাঁর মৃত্যুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একজন নিবেদিতপ্রাণ সদস্যকে হারালো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।

উল্লেখ্য, কনস্টেবল শামীম আহ্ম্মেদের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!