বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দীর্ঘদিন পর ক্ষমতায় বিএনপি—কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিলের নগরী, হাজারো নেতাকর্মীর উচ্ছ্বাস

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ am
৭৬
দীর্ঘদিন পর ক্ষমতায় বিএনপি—কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিলের নগরী, হাজারো নেতাকর্মীর উচ্ছ্বাস
বিএনপির র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে এতে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আড়াইবাড়ী দরবার শরীফের মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি আড়াইবাড়ী থেকে কসবা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কসবা উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

কসবা পশ্চিম ইউনিয়ন, কায়েমপুর, বায়েক, বিনাউটি, কসবা পৌরসভা, গোপীনাথপুর, খাড়েরা, বাদৈর, মুলগ্রাম, মেহারী ও কুটি—বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে র‌্যালিতে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে কসবার প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুল আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার ভূইয়া, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী আনছারীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

র‌্যালি শেষে নেতৃবৃন্দের বক্তব্য অনুষ্ঠিত হয়। বক্তব্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!