বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মোঃএমরুল ইসলাম
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ am
৫৫
মনোহরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মনোহরদী সুইচগেট সংলগ্ন নদীর ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এ সময় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য আমিনুর রহমান সরকার দোলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!