বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বকশিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

নিউজ ডেস্ক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ pm
৪১
বকশিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মারুফ হাসান জামালপুর বকশিগঞ্জ :

জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।  পরে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে একটি রেলি বকশিগঞ্জ শহরের বিভিন্ন  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সমাপ্ত হয়। রেলিতে দলীয় ও জাতীয় পতাকা হাতে নেতা কর্মিদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ লক্ষ করা যায়। এ  সময় হাজারো নেতাকর্মী নানা আনন্দ উল্লাসে বিভিন্ন ফেস্টুন হাতে উৎসবমুখর পরিবেশে মিছিলে অংশগ্রহণ করেন। 
রেলিতে অংশগ্রহণ করেন বকশিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,পৌর বিএনপির সভাপতি আনিসুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। 

রেলি শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা,বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!