বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ১২টি চোরাই মোবাইলসহ মোটরসাইকেল জব্দ

মোঃ আব্দুল আওয়াল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ pm
১১
শিবগঞ্জ সীমান্তে ১২টি চোরাই মোবাইলসহ মোটরসাইকেল জব্দ
শিবগঞ্জ সীমান্তে ১২টি চোরাই মোবাইলসহ মোটরসাইকেল জব্দ

আব্দুল আওয়াল : শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১২টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপ্পু গ্রামের বড় টাপ্পু এলাকায় এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় তেলকুপি থেকে কানসাটের দিকে একটি মোটরসাইকেলে করে যাওয়ার পথে এক ব্যক্তি বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন। একই সঙ্গে Honda 100cc মোটরসাইকেলটিও জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!