শিবচর উপজেলা প্রতিনিধি
দেশজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের শিবচরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত বর্ণাঢ্য পরিবেশে উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে শিবচর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শিবচর উপজেলা ৭১ চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। ৭১ চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব কামাল জামান নূরুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা ও পৌর অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসমুদ্রে রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূরুদ্দিন মোল্লা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি এই দেশে বহুমুখী রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গার্মেন্টস শিল্পের মতো খাত সৃষ্টি করেছিলেন। ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে।
বর্তমানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ সুসংগঠিত হচ্ছে এবং রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, "আন্তর্জাতিক বিভিন্ন সংকটের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং বিদ্যুৎ খাতের হাজার হাজার কোটি টাকার বকেয়া সংকট উত্তরণে বর্তমান সরকারকে সময় দিতে হবে। একটি কুচক্রী মহল এই পরিস্থিতিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে, এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে সব ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে জননেতা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করব।
এ সময় আরও বক্তব্য রাখেন শাহজাহান সাজু মোল্লা, যুগ্ন আহ্বায়ক, শিবচর উপজেলা বিএনপি। নাসিম উদ্দিন, যুগ্ন আহ্বায়ক, শিবচর পৌর বিএনপি, রোমান ফারাজি, সাবেক সভাপতি(ভারপ্রাপ্ত), শিবচর উপজেলা বিএনপি, খোকন কাজী, শিবচর উপজেলা যুবদল নেতা, জসীম মৃধা, শিবচর উপজেলা যুবদল নেতা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি
০১৭৩৪০৮৪১২২
০১/০৯/২০২৬