গাজীপুর থেকে রিপোর্টার মোঃ মহিন উদ্দিন
গাজীপুরের জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকার মেম্বার বাড়ি পশ্চিমপাড়া, জায়েন টেক্সটাইল লিমিটেডের সংলগ্ন উত্তর পাশে নিলামকৃত সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের জেরে হামলা, চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, বিরোধপূর্ণ তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে আদালতে দায়ের করা পিটিশন ও মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করা হয়।
জানা যায়, মামলা নং-৫৪৩ এবং স্মারক নং-২২৪৮, তারিখ ১১ আগস্ট ২০২৬-এর সূত্রে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নোটিশ থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ সম্পত্তিকে কেন্দ্র করে এক পক্ষের ওপর চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শন এবং দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি ও গুলি ছোড়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পক্ষের অভিযোগে মো. জিল্লাল উদ্দিন (৪৮), মো. ইয়াসমিন আরাফাত (২৭) ও মনির হোসেনসহ সংশ্লিষ্টদের নাম উল্লেখ করা হয়েছে। অপরদিকে ভূমিদস্যু কৃষক দলের সদস্য সচিব মো. আমিনুল ইসলাম, সোলাইমান, শাহজালাল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা, চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে
ভুক্তভোগীদের দাবি, আদালতের নির্দেশনা অমান্য করে কেউ যেন বিরোধপূর্ণ সম্পত্তিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের সংঘাত এড়াতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।