নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ
সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর জিয়া হল চত্বর, শিববাড়ি এলাকায় খুলনা মহানগর বিএনপি ও জেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
সমাবেশে বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অর্জনের কথা তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।