মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
মনিরামপুর উপজেলাতে ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিলো দলীয় পতাকা উত্তোলন, হরিহর নদীতে মাছের পোনা অবমুক্ত করা,অসুস্থ নেতা কর্মীদের খোজখবর নেওয়া এবং আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা।
উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাহেরপুর শ্মশান ঘাট এলাকায় হরিহর নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।এছাড়াও দলীয় অসুস্থ নেতাকর্মীদের খোজখবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।।
মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান এর শারীরিক অবস্থার খোজখবর নিয়ে তার পাশে দাড়ান উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে নেতৃবৃন্দরা আলোচনা করেন।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিউর রহমান, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।