নরসিংদী সদর, মাধবদী থেকে আপেল চৌধুরী।
নরসিংদীর,ঘোড়াদিয়া এলাকার দরিদ্র পরিবারের অষ্টম শ্রেণি পড়ুয়া মেধাবী শিক্ষার্থী মনিরাকে ঘিরে পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সে পরিবারের হাল ধরবে। আজ তা কেবলই স্বপ্ন। গত ৩০ শে আগষ্ট রবিবার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ উদ্ধারের পর তার শরীরে বিভিন্ন চিহ্ন এবং ঘটনাপ্রবাহ নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। ঘোড়াদিয়া থেকে তার লাশ উদ্ধারের স্থান বেশ দূর, এখানে সে কিভাবে আসলো! মর্গে গতকাল পর্যন্ত তার বাবা-মাকে আসতে দেখেনি কেউ। এসব প্রশ্নের ঘুরপাকে বাড়ছে জটিলতা।
এদিকে, একটি মহল ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে—
▪️ কেন তার বাবা-মাকে আড়ালে রাখা হয়েছে?
▪️ কীভাবে সে এত দূরে গিয়ে এমন সিদ্ধান্ত নিল?
▪️ এই ঘটনার প্রকৃত সত্য কী?
স্থানীয়দের দাবি, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। মনিরার অসহায় পরিবার ন্যায়বিচারের জন্য যথেষ্ট সক্ষম নয় বলেও জানা গেছে।
তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি—
এই মৃত্যুর সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।