মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রায়পুরায় অসহায় ও প্রতিবন্ধী ১০ জন পেলেন হুইল চেয়ার

আর এ লায়ন সরকার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ pm
রায়পুরায় অসহায় ও প্রতিবন্ধী ১০ জন পেলেন হুইল চেয়ার
বিতরণের ছবি

রায়পুরায় অসহায় ও প্রতিবন্ধী ১০ জন পেলেন হুইল চেয়ার

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানের পর তিনি সরাসরি উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।

এ সময় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা জানান, দীর্ঘদিনের চলাচলের সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে। এ সহায়তার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবন আরও সহজ হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!