মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ pm
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা

ভূরুঙ্গামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম ও কাজী নিজাম, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, ইফতেখারুল ইসলাম শ্যামাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতা-কর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!