মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফরিদপুরে গভীর রাতে ছাত্রলীগের মিছিল, রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রিয়ানের

মামুন মিঞা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ pm
ফরিদপুরে গভীর রাতে ছাত্রলীগের মিছিল, রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রিয়ানের

ফরিদপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকায় গভীর রাতে মিছিল ও মহড়া করেছে বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার নেতাকর্মীরা।

সোমবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান আওয়ামী লীগের রাজনীতি ও ছাত্রলীগের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

তিনি বলেন, ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে—এমন ধারণা করা হলে তা ভুল হবে। তিনি দাবি করেন, ভবিষ্যতে আরও বেশি শক্তি নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার চেষ্টা করবেন তারা।

রিয়ান আরও বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে তাদের সংগ্রাম চলছে এবং সামনেও তা অব্যাহত থাকবে। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশের মাটি ছেড়ে না যাওয়ার এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

এ সময় তিনি ফরিদপুরকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শক্ত ঘাঁটি হিসেবেও উল্লেখ করেন।

তবে গভীর রাতে আকস্মিকভাবে মিছিল ও রাজনৈতিক বক্তব্যের ঘটনায় শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ও আশপাশের এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিছিলের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বা কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!