মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সারিয়াকান্দিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করলেন এমপি কাজী রফিক

মোঃ রাশেদ মিয়া
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ pm
সারিয়াকান্দিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করলেন এমপি কাজী রফিক
বগুড়ার সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার তুলে দিচ্ছেন বগুড়া-০১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

নদীর ভাঙনে একে একে হারিয়েছে বসতভিটা, ঘরবাড়ি ও সহায়-সম্বল। সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তায় পড়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের চর মাঝিরার ১৩৫ পরিবারের মুখে এবার কিছুটা স্বস্তি ফিরেছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে শুকনা খাবার। পাশাপাশি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত দুই পরিবার পেয়েছে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সারিয়াকান্দি থানার ওসি তদন্ত নুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নদীভাঙনের ক্ষতচিহ্ন যেখানে মানুষের জীবন-জীবিকায় অনিশ্চয়তা তৈরি করেছে, সেখানে তাৎক্ষণিক খাদ্য সহায়তার পাশাপাশি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। ফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তার পরিধিতে যুক্ত হয়েছে মানবিক ও আর্থিক—দুই ধরনের সহযোগিতা।

তবে কর্মসূচিটি থেমে থাকেনি শুধু দুর্যোগকবলিত মানুষের সহায়তায়। একই অনুষ্ঠানের আরেকটি উদ্যোগ ছিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী পদক্ষেপ। উপজেলার ১০২টি ওয়ার্ডের ১০২টি গোরস্থানে রোপণের জন্য বিতরণ করা হয়েছে বরই ও নিমগাছের চারা।

গোরস্থানে এসব গাছ লাগানোর মাধ্যমে একদিকে যেমন সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা হবে, অন্যদিকে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা প্রয়োজনের সময় সহজেই বরই ও নিমপাতা সংগ্রহ করতে পারবেন।

স্থানীয়দের মতে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাবার তুলে দেওয়ার পাশাপাশি গোরস্থানভিত্তিক বৃক্ষরোপণের উদ্যোগটি সামাজিক সহায়তা ও পরিবেশ সংরক্ষণ—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!