মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

যা কেউ কোনোদিন করেনি, আমি তা করে দেখাবো: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি রেজু

আব্দুল্লাহ আল মাহীদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ pm
৪৭
যা কেউ কোনোদিন করেনি, আমি তা করে দেখাবো: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি রেজু

নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)' র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাণীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা বিএনপি পার্টি অফিস থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাণীনগর মহিলা কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাণীনগরে যা কোনদিন কেউ করেনি আমি তাই করে দেখাবো। আপনারা শুধু আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আমি রাণীনগরের মানুষের ভাগ্যের উন্নর করতে চাই। এসময় তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর আদর্শ বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। তিনি আরও বলেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদক এবং জুয়ার ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সুতরাং মাদক ও জুয়ার সাথে আমাদের কোন আপোষ নেই।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. মেজবা উল হক লিটন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো.মকলেছুর রহমান বাবু, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো.রুকুনুজ্জামান খান (রুকু), সহসভাপতি প্রফেসর এ কে এম জাকির হোসেন, সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আলফারুক জেমস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, মো. আতিকুজ্জামান জাপান (ভিপি), উপজেলা বিএনপি'র কোষাধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান।

এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!