মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: রহনপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ pm
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: রহনপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ।

সমাবেশে স্থানীয় বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। গোমস্তাপুর থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের পাশাপাশি এতে বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

জনসভায় গোমস্তাপুর থানা ও রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও মিছিল সহকারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!