মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের বড় সাফল্য, একযোগে আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের

মোঃগোলাম কিবরিয়া
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ pm
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের বড় সাফল্য, একযোগে আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের
একযোগে আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের

গোলাম কিবরিয়া খুলনা

সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করতে র‍্যাব-৬-এর অভিযানে বড় সাফল্য এসেছে। সুন্দরবনে সক্রিয় ৪টি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য একযোগে আত্মসমর্পণ করেছেন।

রোববার (৩১ আগস্ট) বড় জাহাঙ্গীর, আনারুল, আফজাল ওরফে দুলাভাই এবং আফতাব বাহিনীর সদস্যরা র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন। সোমবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-৬ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৬ জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন ও আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন।

র‍্যাব-৬-এর সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের অভিযান ও পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত আছে। একযোগে ৫২ জনের আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।

র‍্যাব জানায়, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে। এরপর যথাযথ প্রক্রিয়ায় পুনর্বাসন করা হবে।

উল্লেখ্য, বন্যপ্রাণীর প্রজনন রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবন আবার পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!