মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বদলগাছীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবাস চন্দ্র
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ pm
১০
বদলগাছীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবাস চন্দ্র, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১লা সেপ্টেম্বর সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল বিএনপি। সেই গৌরবময় পথচলার ৪৮ বছর পূর্তিতে বদলগাছী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বের করা হয় এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বদলগাছী মিনি স্টেডিয়ামের আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ (৪৮)-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সহসভাপতি রেজাউন নবী স্যান্ডো,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!