মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সারিয়াকান্দিতে ‘দৈনিক দিনকাল’ এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ রাশেদ মিয়া
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ pm
১০
সারিয়াকান্দিতে ‘দৈনিক দিনকাল’ এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়ার সারিয়াকান্দিতে ‘দৈনিক দিনকাল’ এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল

বগুড়ার সারিয়াকান্দিতে নানা আয়োজনে দৈনিক দিনকাল পত্রিকার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে সারিয়াকান্দি মডেল প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কর্তনের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে দৈনিক দিনকাল পত্রিকার সারিয়াকান্দি প্রতিনিধি জাফরুল সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা,সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ,সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মাছুদুর রহমান হিরু মন্ডল।

মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার প্রতিনিধি এসআই আব্দুর রশিদ, আমরা জুলাই যোদ্ধা বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও সারিয়াকান্দি উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ দুলাল সরকার, চাঁদের আলো গ্রুপের নির্বাহী পরিচালক ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহিদুল হাসান, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আখতারুজ্জামান, সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাহাদাত জামান, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, ইমরান হোসাইন রুবেল, সাংবাদিক সুমন কুমার সাহা, এম তাজুল ইসলাম, জুয়েল রহমান, সামিউল ইসলাম সনি, ফরহাদ হোসেন, শাহিন আলম, মনিরুজ্জামান জাহিদ প্রমুখ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!