মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন।

নুরুল ইসলাম নাহিদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ pm
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন।
বৃক্ষরোপণ কর্মসূচি।

প্রতিনিধি :নুরুল ইসলাম নাহিদ

কালিয়াকৈর, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার বলিয়াদী এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বংশাই নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এর আগে বলিয়াদী এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও উপযুক্ত স্থানে আরও গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার। সঞ্চালনা করেন সদস্যসচিব এম আনোয়ার হোসেন।

প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ করার লক্ষ্যে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কালিয়াকৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ এবং বংশাই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, জেলা পরিষদের উদ্যোগে প্রতিটি উপজেলায় প্রায় দুই হাজার করে গাছের চারা দেওয়া হচ্ছে। কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৮০টি গাছের চারা রোপণ করা হয়।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় কালিয়াকৈরে র‍্যালির আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!