বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাকছেদুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মাখন সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে হাজারো নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।