মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ pm
আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাতে আশুলিয়া থানার ইয়ারপুর, বড়টেক মধুপুর, শ্রীপুর ও কাইচাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আহম্মদ আলী (৪০) নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এরপর রাত ৯টার দিকে বড়টেক মধুপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাগর মুন্সি (৩৫) নামে আরেকজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পুলিশের তথ্য অনুযায়ী, সাগর মুন্সির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে।

রাত ৯টা ৪০ মিনিটে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মিলন মোল্লা (৩০) নামে একজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে কাইচাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাশিদা আক্তার রাশু (২৫), শ্যামল রাজবংশী (৩২), মোঃ জাফর শেখ (৪৫) ও মোঃ সাইফুল ইসলাম (৪৫)—এই চারজনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

সব মিলিয়ে অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!