বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ রোকনুজ্জামান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ pm
৪৯
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সদরপুর ফরিদপুর থেকে-

ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সদরপুর উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল গণজমায়েত ও মিছিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এ গণ জমায়েতের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর ৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশে কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল ।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, একটি বিএনপিকে বারবার ধ্বংস করতে চেয়েছে, ধ্বংস স্তুপের মধ্য থেকে বিএনপি আবারও কোটিকোটি মানুষের দলে পরিনত হয়েছে। তিনি বলেন, আমরা কখনও পালাই নাই। মানুষের টাকা লুট করি নাই। আমরা বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছি। ইনশআল্লাহ আমরা লড়াই করছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের। আমাদের নেতা তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের।

গণজমায়েত শেষে সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেপারী বাড়ির মোড়ে শেষ হয়। এ সময়ে সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলে নেতাকর্মীদের মূহুর্মূহু শ্লোগানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী জাতীয়তাবাদী মতাদর্শ গড়ে তোলার লক্ষ্য নিয়ে দলটি গঠিত হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে সক্রিয় রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!