মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

মোঃ মহিন উদ্দিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ pm
গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

মোঃ মহিন উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-৩, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, আহ্বায়ক, গাজীপুর সদর উপজেলা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব আবুবকর ছিদ্দিক, সদস্য সচিব, গাজীপুর সদর উপজেলা বিএনপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জলাশয়ে মাছ অবমুক্তকরণ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!