মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৪ নম্বর রাজাহার ইউনিয়নের বিএনপি নেতারা ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজাহার ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয়। এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজাহার ইউনিয়ন পরিষদের বিএনপি নেতা মোঃ সোহেলুর রহমান সোহেল, বিএনপি নেতা মোঃ আলহাজ মন্ডল, বিএনপি নেতা মোঃ হারুনুর রশিদ হারুন মিয়া এবং ৪ নম্বর রাজাহার ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ শাহিন রেজা।
নেতৃবৃন্দ ধর্ম প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং রাজাহার ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।