বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনিরামপুরে আইন-শৃঙ্খলা সভার আলোচনা ফাইলে বন্দি,বাস্তবে নেই কার্যকরী উদ্যোগ।চুরি-ছিনতাইয়ে আতঙ্কে জনপদ।

মোঃ জাহিদুর রহমান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ am
মনিরামপুরে আইন-শৃঙ্খলা সভার আলোচনা ফাইলে বন্দি,বাস্তবে নেই কার্যকরী উদ্যোগ।চুরি-ছিনতাইয়ে আতঙ্কে জনপদ।

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-

মণিরামপুর উপজেলাতে বর্তমান সময়ে চুরি ছিনতাই এর কারনে জনমনে আতঙ্ক বিরাজ করছে।উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ,দিনের পর দিন অপরাধের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে সেগুলোর সঠিক প্রতিকার না পাওয়ায়, নিরাপত্তাহীনতায় কোন কোন এলাকায় নিজেদের জানমাল রক্ষার জন্য রাত জেগে নিজেরা পাহারা দিচ্ছেন।

সম্প্রীতি বেগারীতলা এলাকার কয়েকটি চুরির ঘটনা ঘটার পর স্থানীয়রা একতাবদ্ধ হয়ে রাতের বেলায় পাহারা দিচ্ছেন। চলতি মাসে ঐ এলাকায় একটি গ্রীলের দোকানে চুরির ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। তাছাড়া মনিরামপুর পৌর এলাকার তাহেরপুর, জুড়ানপুর, বিজয়রামপুর সহ কয়েকটি এলাকায় রাতের আধারে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির ঘটনাও ঘটেছে।খানপুর ইউনিয়নের মাছনা গ্রামে রাতের বেলায় বসতবাড়ির জানালা দিয়ে রুমে স্প্রে করে অজ্ঞান করে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোন অগ্রগতি লক্ষ্য করা যায়নি।বর্তমানে বিভিন্ন এলাকাতে সিসি ফুটেজ থাকলেও চোর সনাক্ত করার জন্য কোন প্রকার তদন্ত করতে দেখা যায়নি এজন্য এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

এমনকি চুরি ছিনতাই সহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের অভিযোগ করলেও দ্রুত প্রতিকার না পাওয়ার ও অভিযোগ রয়েছে। জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কিছুদিন পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।মনিরামপুর উপজেলাতে প্রতি মাসে মাসিক আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। কিন্তু উক্ত মিটিং এ উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ের উপর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও বাস্তবে তার কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে অংশ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মোহনপুর বটতলা টু কালিবাড়ি সড়কের ছিনতাই এর জন্য বিপদজনক এলাকা নামে চিহ্নিত খানপুর ইউনিয়নের ৭নল বাজারের পশ্চিম পাশে জোড়া ব্রীজ নামক স্থান থেকে সৌর বিদ্যুতের পিলার এবং লাইট সহ গত ১৩ মার্চ রাতে চুরি হয়ে যাওয়ার ঘটনার পর, মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ উত্থাপন করলেও তার কোন কার্যকরী ব্যবস্থা এখনো পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি।

শুধু তাই নয় মোহনপুর বটতলা নামক স্থানটি একটি মারাত্মক দুর্ঘটনা প্রবণ এলাকা ইতিমধ্যে অনেকেই এই স্থানে দুর্ঘটনা জনিত কারণে অকালে মৃত্যুবরণ করেছে উক্ত স্থানটিতে স্পিড ব্রেকার দেওয়ার দাবি উত্থাপন করলেও খাতা কলমে রয়ে গেছে।

চুরি ছিনতাই এর অভিযোগের বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ বলেন, আমরা এসব বিষয়ের উপরে কাজ করছি। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত মাসিক সভায় আলোচনা করা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!