মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

একাধিক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ সুপারের বিশেষ সম্মাননা পেলেন এএসআই তৌহিদুল

মোঃ আবু সাঈদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ am
১১০৭
একাধিক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ সুপারের বিশেষ সম্মাননা পেলেন এএসআই তৌহিদুল

সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেওয়ায় পোরশা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মোঃ তৌহিদুল ইসলামকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এএসআই তৌহিদুলের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন।

দায়িত্ব পালনে অসামান্য পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়। সম্মাননা প্রদানকালে পুলিশ সুপার মহোদয় এএসআই তৌহিদুল ইসলামের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অর্পিত দায়িত্ব একইভাবে সততা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অর্পিত দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্যের যোগ্য স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের প্রতি আগ্রহ ও কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেয়। এই ধরনের মূল্যায়ন কর্মকর্তা ও ফোর্সদের মনোবল বৃদ্ধির পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!