ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১নং মূলগ্রাম ইউনিয়নে তিতাস নদীর পাড়ে অবস্থিত তিতাসপাড়ের সম্প্রীতির আলোকিত গণপাঠাগারের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় গণপাঠাগারের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জনের অধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সভাপতি, ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি। প্রধান মেহমান ছিলেন আবু ইউসুফ মিন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, সিনিয়র উপদেষ্টা, তিতাসপাড়ের সম্প্রীতির আলোকিত গণপাঠাগার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেবজুল বারী মাস্টার। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মো. নাছির উদ্দীন, লায়ন জহির আলম সাগর ও মো. আল-মামুন।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক নূর, বিপ্লব ভূঁইয়া, আসাদ নূর, জাকির শিকদার, সফিক ভূঁইয়া, সামিম আহমেদ, বাবুল গাজী, ডা. জাহাঙ্গীর আলম, কিদ্দুস মহাজন, কবির হোসেন, নুরুল আমিন ও শাহ আলম সরদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রমজান আলী মাস্টার। সার্বিক পরামর্শে ছিলেন রকিবুল হাসান শারফিন, সভাপতি, কসবা উপজেলা শহীদ জিয়া পরিষদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের অন্যান্য তরুণদেরও লেখাপড়ায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।