সোমবার, ৩১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

থানা হেফাজতে চোর সদস্যের আত্মহত্যার চেষ্টা

মোঃ লিটন
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪১ pm
৬২
থানা হেফাজতে চোর সদস্যের আত্মহত্যার চেষ্টা
ছবি: আত্মহত্যার চেষ্টাকারীর উদ্ধারের সময় থানার সিসি ক্যামেরা রেকর্ড ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে চুরির করে পালানোর সময় পুলিশের হাতে আটক এক ব্যক্তি থানা হেফাজতে থাকা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে কুমারখালীর জিলাপিতলা এলাকা থেকে মুরগি চুরি করে পালানোর সময় রাকিব নামের ওই ব্যক্তিকে আটক করা হয় । আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব নিজেকে পেশাদার চোর হিসেবে স্বীকার করে । এ সময় তিনি সম্প্রতি সদরকী ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে চুরি হওয়া একটি গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথাও জানায়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয় ।

থানা হেফাজতে থাকা অবস্থায় রাকিব তার কাছে থাকা গামছাসদৃশ একটি কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন । এ সময় সেখানে থাকা অপর এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন এবং দ্রুত ডিউটিরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান ।

পুলিশ সদস্যরা রাকিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে রাকিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!