সোমবার, ৩১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মণিরামপুরে অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প বিষয়ক গণ শুনানি অনুষ্ঠিত। ‎

মোঃ জাহিদুর রহমান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৮:৩৭ pm
মণিরামপুরে অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প বিষয়ক গণ শুনানি অনুষ্ঠিত।  ‎

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

মণিরামপুর উপজেলাতে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প নিশ্চিতে ইউনিয়ন,উপজেলা পর্যায়ের সেবা প্রদানকারীদের সাথে,মহিলা উন্নয়ন সংস্থার গণ শুনানি ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত গণ শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন।গণশুনানি চলাকালীন সময় প্রধান অতিথি উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ও সেবা প্রদান কারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বগুড়ার লাইট হাউজ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার,মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি জাহিদ হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবা দানকারী কর্মী ও উপজেলা কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা।

অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার মণিরামপুর উপজেলার কো-অর্ডিনেটর উত্তম কুমার এর সার্বিক তত্ত্বাবধানে এই সংলাপ ও গণশুনানী অনুষ্ঠিত হয়।আলোচ্য বিষয়াদীর মধ্যে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, মাদক ইভটিজিং প্রতিরোধে অভিভাবকদের সচেতন ও সতর্ক থাকার তাগিদ দেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!